রিভিউ : শাওমির ড্যাশ ক্যামেরা
সম্প্রতি শাওমি বাজারে এনেছে ই (Yi) ড্যাশ ক্যামেরা। গাড়ির উইন্ডস্ক্রিণে এই ক্যামেরা ইনস্টল করে ব্যবহার করা যাবে। ক্যামেরাটিতে রয়েছে সহায়ক নানা প্রযুক্তিও। চলুন জেনে নিই বিস্তারিত।
উইন্ডস্ক্রিণে ক্যামেরাটি ইনস্টল করার পর চালু করলে এই ক্যামেরা সবসময় রেকর্ড করতে থাকবে। গাড়ি চালানোর সময় কোনো দূর্ঘটনা কিংবা অনাকাঙ্খিত কিছু ঘটলে সেটিও রেকর্ড থাকবে ক্যামেরাতে।
ক্যামেরা
ই ড্যাশ ক্যামেরাতে রয়েছে ১৬৫ ডিগ্রি ফিল্ড অব ভিউ। এটি ১০৮০ রেজ্যুলেশনে ৬০ প্রেশ প্রতি সেকেন্ড স্পিডে রেকর্ড করতে পারবে। এতে রয়েছে ২.৭ ইঞ্চি ১৬:৬ অ্যাসপেক্ট রেশিওর ১০৮০পিক্সেল ডিসপ্লে। এই ডিসপ্লের সাহায্যে রেকর্ড করা ভিডিও দেখা যাবে।
সহায়ক প্রযুক্তি
এই ক্যামেরায় রয়েছে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম। হটাৎ গাড়ির সাথে কোনো বস্তু বা বিপদজনক কিছু এলে স্মার্ট ড্যাশ ক্যামেরাটি চালককে সতর্ক করবে। এমনকি সামনের গাড়িটি হটাৎ গতি কমিয়ে দিলে সেটিও চালককে জানিয়ে দেবে ক্যামেরাটি।
ওয়াইফাই ও স্ট্রিমিং সুবিধা
ক্যামেরাটি সরাসরি ওয়াইফাই ব্যবহারের সুযোগ রয়েছে। এছাড়া রয়েছে স্ট্রিমিং সুবিধা। ফলে ওয়াইফাইয়ের সাথে যুক্ত করে ক্যামেরার ফুটেজ সরাসরি অনলাইনে স্ট্রিমিং করা যাবে।
স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে ক্যামেরাটি
ই ড্যাশ ক্যামেরাটিতে রয়েছে একটি জি সেন্সর। যার মাধ্যমে আপদকালীন সময়ে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করবে এই ক্যামেরাটি।
ডিবিটেক/বিএমটি